,

ডিএনসিসিতে উপনির্বাচন: আ. লীগের মনোনয়নপত্র নিলেন আতিকুল

news-image

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে আজ শনিবার। এদি মেয়র প্রার্থী হি‌সে‌বে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে‌ছেন ব্যবসা‌য়ী নেতা আ‌তিকুল ইসলাম আতিক।

শনিবার বিকে‌লে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আতিকুল ইসলামের প্রতিনিধিরা।

তার আগে মেয়র পদে প্রার্থী হিসেবে আওয়ামী লী‌গের ম‌নোনয়পত্র সংগ্রহ ক‌রেন রাসেল আশেকী ও আদম তমিজি হক। এছাড়া তেজগাঁও ক‌লেজের অধ্যক্ষ শাহ আলম, মনিপুর স্কুল অ্যান্ড ক‌লেজের প্রি‌ন্সিপাল ফরহাদ হোসেন ও ঢাবি শিক্ষক রোবায়ের আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজকে ছাড়াও ১৪ ও ১৫ জানুয়ারিও আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হবে। ১৫ জানুয়ারি (সোমবার) সন্ধ্যা ৭টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময়। পঁচিশ হাজার টাকা জমা দিয়ে এবার মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে।

২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে ইসি। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৮ জানুয়ারি। প্রত্যাহারের শেষ সময় ২৯ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২১ ও ২২ জানুয়ারি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১