,

প্রধানমন্ত্রীর বক্তব্য ব্যর্থতার আর্তনাদ : শামসুজ্জামান দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণকে হতাশ ও ব্যর্থতার আর্তনাদ বলে অ্যাখায়িত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পরদিন জাতীয় প্রেসক্লাবের সামনে শনিবার ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম সহ আরও অনেকে বক্তব্য দেন।

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইউনূস মৃধাসহ সকল রাজবন্দির নি:শর্ত মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে দুদু বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেক সফলতার কথা বলেননি। তিনি অসংখ্য মানুষকে গুম ও খুন করছেন। হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাঁচার আর লোপাট করা হয়েছে। কিন্তু এসব বিষয়ে তিনি কোন কথা বলেননি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ছাড়া ৫ জানুয়ারির নির্বাচন আর কেউ সমর্থন করেনি। সেই নির্বাচন থেকে বের হয়ে সকলের গ্রহনযোগ্য কোন নির্বাচন দেবেন কি না তা বলা হয়নি। বিরোধী দলের সাথে নির্বাচনী সমঝোতার আলোচনায় বসবেন কি না তাও স্পষ্ট করে কিছু বলেননি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শামসুজ্জামান দুদু আরও বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে অহঙ্কার করেছেন। ভুয়া সাফল্যর কথা বলেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ করেছেন- সরকার আর বেশি দিন ক্ষমতায় নাই। তার বক্তব্যে স্পষ্ট করেছেন, শেখ হাসিনার নেতৃত্বে এদেশে ভালো নির্বাচন হওয়া সম্ভব নয়। তাই তার পদত্যাগ করা ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পথ নাই।

তিনি বলেন, সুতরাং রাস্তায় আন্দোলন নয়, শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য সামনের দিনে কি আন্দোলন আসছে, সেটা আওয়ামী লীগ কল্পনাও করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী