,

মধুচন্দ্রিমায় গিয়ে তুষারধসে আটকা পড়লেন পাওলি-অর্জুন

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের পর সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়ে প্রবল তুষারধসে আটক পড়েছিলেন টালিউড অভিনেত্রী পাওলি দাম ও তার স্বামী অর্জুন। আবহাওয়া ভীষণ খারাপ থাকায় পরে তাদের হেলিকপ্টার যোগে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদমাধ্যম এই সময় এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, ভারী তুষারপাতের কারণে আল্পসের জেরমাটে পাওলি-অর্জুনসহ অসংখ্য পর্যটক আটকা পড়েন। তুষারে ঢেকে যায় চারদিক। ফলে বের হওয়ার রাস্তা পাওয়া যাচ্ছিল না। পরে তাদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। প্রবল তুষারপাতে ট্রেন লাইন ঢাকা পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তুষারধসে আটকা পড়া ৪০০ জন পর্যটনকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। আর কর্তৃপক্ষ বলছে, প্রায় ১৩ হাজার মানুষ তুষারধসে আটকা পড়ে। তবে বর্তমানে ভয়ের কিছু নেই। তুষারপাত কমতে শুরু করেছে এবং রাস্তা-ঘাট সচল হতে শুরু করেছে।

জেরমাট অঞ্চলে ১০ থেকে ১৩ ফুট পর্যন্ত তুষার জমেছে বলেও জানায় স্থানীয় আবহাওয়া অধিদফতর।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর