,

হত্যার হুমকির পর শুটিং সেটে সালমান

news-image

বিনোদন ডেস্ক : সঞ্জয় লীলা বানশালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবি নিয়ে তুমুল বিতর্কের মুখে ছবিটির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে গত বছর হত্যার হুমকি দেওয়া হয়। নতুন বছর শুরুর প্রথম সপ্তাহে সালমানকে হত্যার হুমকি দেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। গত ৫ জানুয়ারি ভারতের যোধপুর আদালত চত্বরে বলিউড সুপারস্টার সালমান খানকে এই হত্যার হুমকি দেওয়া হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন সালমান ভক্তরা।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানিতে ওইদিন যোধপুর আদালতে হাজিরা দিতে যান সালমান খান। অপরদিকে, চাঁদাবাজির মামলায় পুলিশি পাহারায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে নিরাপত্তার বেষ্টনীতে আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে সালমানের সঙ্গে দেখা হলে তাকে হত্যার হুমকি দেন গ্যাংস্টার।

হত্যার হুমকি-ধামকির পর বুধবার মুম্বাইয়ে ‘রেস ৩’ ছবির শুটিং সেটে এসে হাজির সালমান খান। এটি তার পরবর্তী ছবি বলে জানিয়েছে মুম্বাই মিরর। পরে শুটিং সেটে পুলিশ গিয়ে হাজির হয়। সেখানে পুলিশ সালমান খান ও প্রযোজক রমেশ তৌরানীকে নিরাপত্তার কারণ দেখিয়ে দ্রুত শুটিং বন্ধ করতে বলেন। পরে অন্য একটি গাড়িতে ছয় পুলিশ সদস্যের নিরাপত্তার মাধ্যমে সালমানকে বাড়িতে ফেরানো হয়। এ সময় সালমানের গাড়িটা পুলিশের একটি গ্রুপ চালিয়ে নিয়ে গিয়ে সালমানের বাড়িতে পৌঁছে দেয়।

পুলিশ জানিয়েছে, বিষ্ণোই হুমকির পর আারো তিনজন সালমানকে হত্যার হুমকি দিয়েছে। শুটিং এলাকায় হামলার আশঙ্কা থেকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের