,

মাদক সেবনে বাধা দেয়ায় স্ত্রীকে মেরে হাসপাতালে পাঠাল ‘এসআই’

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারে বাসার ভিতরে বখাটেদের নিয়ে মাদক সেবনে বাধা দেয়ায় নিজের স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে। পরে তার স্ত্রী রাজিয়া সুলতানা নিলাকে গুরুতর আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মাহমুদ পলাতক রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাজিয়া সুলতানা নিলা অভিযোগ করে বলেন, প্রায় ৯ মাস আগে তার স্বামী ঢাকা জেলা (উত্তর) ডিবিতে বদলি হয়ে আসার থেকে ৫ বার তার ওপর অমানুষিক নির্যাতন করেছে। প্রতিবারই মাদক সেবনে বাধা দেয়ার কারণেই মারধর করা হয়। এছাড়াও সে মাদক ব্যবসার সাথেও যুক্ত বলেও তিনি জানান।

রাজিয়া সুলতানা নিলা আরও বলেন, ৪ বছর যাবৎ তাদের বিয়ে হয়েছে। কিন্তু তাদের সংসারে কোনো সন্তান নেই। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে প্রায় ৫ মাস আগে তিনি ঢাকা জেলা পুলিশ সুপারের নিকট স্বামীর বিরুদ্ধে অভিযোগ দেন। তখন তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এবং তার বিরুদ্ধে মামলা করার পরামর্শ দিলে সংসারের কথা চিন্তা করে মামলা করেনি। তিন মাস বরখাস্ত থাকার পর তাকে ডিবি থেকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। কিন্তু এখনও তিনি সেখানে যোগদান করেনি।

এসআই বদরুদ্দোজা মাহমুদের স্ত্রী বলেন, আমার বাবা নেই। মামাকে খবর দেয়া হয়েছে। তিনি আসলে থানায় অভিযোগ দেব।

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, বদরুদ্দোজা খুব খারাপ লোক ছিল। স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এ কারণে আমি রিপোর্ট দিয়ে তাকে বদলি করিয়েছি। তবে এখন কোথায় আছে জানি না। আজকের ঘটনাটি সাভার থানায় জানিয়েছি এবং তার বিরুদ্ধে মামলা নেওয়ার কথাও বলেছি।

তবে এসআই বদরুদ্দোজা মাহমুদের মুঠফোনে এ বিষয়ে কথা বলতে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদুজ্জামান ভূঁইয়া বলেন, হাসপাতালে আহতের সাথে কথা হয়েছে। একটু সুস্থ্য হলেই তিনি অভিযোগ দিবেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে