,

মিয়ানমার পারস্পরিক সম্পর্ককে বিরক্তিকর জায়গায় নিয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ঐতিহাসিকভাবেই রাজনৈতিক, সাংষ্কৃতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক বিবেচনায় ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ও প্রতিবেশী। তবে রোহিঙ্গা ঢলের পর বাংলাদেশের আরেক প্রতিবেশী মিয়ানমার পারস্পরিক সম্পর্ককে বিরক্তিকর জায়গায় নিয়ে গেছে। তবে আমরা বিশ্বাস করি, রোহিঙ্গারা নিজের দেশে ফিরে যেতে পারবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বিশ্ব পরিস্থিতির পরিবর্তন: বাংলাদেশের পররাষ্ট্রনীতি’ শীর্ষক এক সেমিনারে আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গোটা বিশ্ব সাক্ষী ২০১৭ সালে কীভাবে নির্যাতিত হয়ে সাড়ে ছয় লাখ মানুষ মাত্র তিন মাসে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখন দেশে অবস্থান করছে দশ লাখ মিয়ানমারের অধিবাসী।

তিনি আরো বলেন, সৌদি আরব মুসলিম বিশ্বকে বরাবরের মতোই নেতৃত্ব দিয়েছে। জলবায়ু সংকটে কার্যকরী ভূমিকা নিতে নেতৃত্ব দিয়েছে ফ্রান্স। বিশ্ব অব্যাহতভাবে বদল হচ্ছে। তাই নতুন সমুদ্রসীমানা, আঞ্চলিক সহযোগিতা ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, জাপান, চীন, ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়ন হবে। মানবাধিকার রক্ষায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে বাংলাদেশের সম্মান বেড়েছে।

বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিআইআইএসএস এর চেয়ারম্যান রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ এবং মহাপরিচালক মেজর জেনারেল একেএম আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর