,

ইজতেমায় ৫০টি বাস দিচ্ছেন ডিপজল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ইজতেমায় দেশের দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে গতবছর ১৯৫ টি বাস দিয়েছিলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মনোয়ার হোসেন ডিপজল। তবে তবে আসন্ন বিশ্ব ইজতেমায় ৫০টির বেশি বাস দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন তিনি। জানা গেছে, ইজতেমার প্রথম পর্বও দ্বিতীয় পর্বের জন্য ডিপজলের নিজস্ব প্রতিষ্ঠান ডিপজল এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিনামূল্যে এই বাস সার্ভিস বরাদ্দ থাকবে।

ইজতেমায় ৫০টি বাস দেয়ার বিষয়টি নিশ্চিত করে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ইচ্ছে থাকার পরেও বেশি বাস দিতে পারলাম না। এবছর আমার শারীরিক অবস্থার অবনতি এবং চিকিৎসার জন্য ৮৮টি বাস বিক্রি করতে হয়েছে। তাই এবার আমি ৫০টি বাস দিচ্ছি। এজন্য আমার নিজেরও মন খারাপ, আরো বেশি বাস দিতে পারলে ভালো হতো।’

ডিপজল আরও বলেন, ‘আপনাদের সকলের দোয়ায় এখন আমি ভালো আছি। আমার সামর্থ অনুযায়ী আল্লাহ’র রাস্তায় যতটুকু সম্ভব কাজ করে যাবো।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর