,

ফিরবেন অপু, তবে…

news-image

বিনোদন প্রতিবেদক : শোনা গিয়েছিল, চলচ্চিত্রে আর অভিনয় করবেন না অপু বিশ্বাস। নতুন বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শিডিউল দেওয়া দুটি ছবির কাজ থেকে তিনি সরে এসেছেন। তবে অপু বিশ্বাস বলছেন ভিন্ন কথা। দুটি ছবির একটিতে অভিনয় করার ইচ্ছা আছে তাঁর।

অপু বিশ্বাস বলেন, ‘কাঙাল-এ হয়তো আর কাজ করা হচ্ছে না। তবে কানাগলি ছবির কাজ করব বলে আশা করছি।’ চলচ্চিত্রে ফিরতে প্রস্তুতিও নিচ্ছেন এই ঢালিউডকন্যা। প্রস্তুতির খবর জানিয়ে বলেন, ‘সন্তান জন্মের আগে ও পরে মুটিয়ে গিয়েছিলাম। এখন কিছুটা কমেছে। আরও কমাতে হবে। নিয়মিত ব্যায়ামাগারে যাচ্ছি।’

সংসারজীবনে আচমকা কিছু ঝামেলার কারণে জানুয়ারি মাসে শুটিং করা যাচ্ছে না বলে জানান অপু। তিনি বলেন, ‘নতুন করে কিছু বলার নেই। আপনারা সবাই আমার ব্যাপারটা জানেন। নিজেকে আরেকটু গুছিয়ে নিতে চাই। এ কারণে ছবির শুটিং মাস দুই পিছিয়ে দিতেও পরিচালককে অনুরোধ করেছি।’

ছবির পরিচালক রবিন খান জানান, জানুয়ারির পরিবর্তে মার্চে ছবির শুটিং নেওয়া হয়েছে। কানাগলি ছবিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী।

এরই মধ্যে শাকিব খান ও অপু বিশ্বাসকে নোটিশ দিয়ে ডেকেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পারিবারিক আদালত। শাকিব খানের পাঠানো তালাক নোটিশের পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারি সকাল ১০টায় ডিএনসিসি অঞ্চল-৩ মহাখালী কার্যালয়ে তাঁদের দুজনকেই থাকতে বলা হয়েছে। ডিএনসিসির কার্যালয়ে হাজির হচ্ছেন কি না, সে বিষয়ে আগাম কিছুই বলতে চাননি অপু। শুধু এটুকুই তিনি বললেন, ‘সময়মতো জানাব।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের