,

বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের পরিকল্পনা নেই : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মাজদার হোসেন মামলার রায়ের ১২ দফা নির্দেশনায় বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কথা বলা হলেও বস্তবে তা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজদের এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বিশ্বের গণতান্ত্রিক-অগণতান্ত্রিক ১৯৩টি দেশের কোথাও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় নেই। বাংলাদেশেও বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের পরিকল্পনা সরকারের নেই।

মাসদার হোসেন মামলার চূড়ান্ত শুনানি করে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সরকারের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করতে ঐতিহাসিক এক রায় দেয়। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার জন্য সরকারকে ১২ দফা নির্দেশনা দেয় সর্বোচ্চ আদালত, সেখানে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার কথাও ছিল।

এ বিষয়ে আনিসুল হক বলেন, আইন মন্ত্রণালয় সেক্রেটারিয়েট বানাতে পারে না। মাসদার হোসেন মামলার রায়েও বলা হয়নি যে বিচার বিভাগের সচিবালয় বানানোর দায়িত্ব আইন মন্ত্রণালয়ের ওপর বর্তাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের