,

কসবায় সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : গতকাল ৬জানুয়ারি শনিবার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবনের আহ্বানে কসবা ও আখাউড়া উপজেলার সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খানের পরিচালনায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-আহ্বায়ক এমজি হাক্কানী, আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন, বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট ইকবাল হোসেন, কুটি ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. সাইদুর রহমান স্বপন, কায়েমপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি মো. জাকির হোসেন, বায়েক ইউপি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক প্রভাষক মো. নজরুল ইসলাম।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন: কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, অর্থ সম্পাদক মো. অলিউল্লাহ সরকার অতুল, সদস্য মো. শাহআলম, পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ.ম হারুনুর রশীদ ঢালী, আখাউড়া প্রেসক্লাব সভাপতি মো. মানিক মিয়া, বিশ্বজিত পাল বাবু ও জুটন বনিক। অনুষ্ঠানে কসবা-আখাউড়ার সাংবাদিকবৃন্দ, সকল ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীগণসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বর্তমান সরকারের সকল প্রকার উন্নয়নমূলক কর্মকান্ড তাদের লেখনির মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের