,

নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কঠোর অবস্থানে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে নয়াপল্টন এলাকায় রাস্তায় দুই পাশে, নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। এ ছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি এপিসি, জলকামান ও প্রিজন ভ্যানও রাখা হয়েছে।

নয়াপল্টন এলাকায় পুলিশের কঠোর অবস্থান প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ বলেন, সকালে আমি পার্টি অফিসে গিয়েছিলাম। পুলিশ সারিবদ্ধভাবে এমন অবস্থা নিয়ে দাঁড়িয়েছে যাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে একটা পাখিও ঢুকতে না পারে। এই সরকার যে ফ্যাসিস্ট অগণতান্ত্রিক পুলিশ রাষ্ট্র এমন অবস্থানের মাধ্যমে তারা এটাই বোঝাতে চেয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও পরবর্তীতে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল দলটি।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী