,

শেখ হাসিনার অধীনে নয়; আসন্ন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে : সেতুমন্ত্রী

news-image

খাগড়াছড়ি প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার অধীনে নয়; আসন্ন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। কিন্তু সেই নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি নেত্রী জনগনকে ব্লাকমেইল করছেন। সেতুমন্ত্রী বলেছেন, পদ্মাসেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়ন দেখে খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে। সেই জন্যই পদ্মাসেতু নিয়ে মিথ্যাচার করছেন। আজ বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ নিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উভয় দেশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, মৈত্রীসেতুর ব্যাপারে ভারতের পক্ষ থেকে কিছু চাহিদার কথা বলা হয়েছে, সেটি জানুয়ারির মধ্যে সমাধা হবে এবং আগামী ফেব্রুয়ারি নাগাদ মৈত্রীসেতু নির্মান কাজ পুরোদমে শুরু হবে। এছাড়া সেতু নির্মানের পর রামগড় স্থলবন্দর চালু হলে কানেকটিভিটি সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ভারতের হাইকমশিনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশ বিভিন্ন সংযোগ প্রকল্প একযোগে কাজ করছে তার মধ্যে ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতু তেমনি একটি প্রকল্প। এটি দক্ষিণ ত্রিপুরা ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মধ্যে সরাসরি সংযোগ সড়কের ব্যবস্থা করবে।

পরে তারা সেতুর সম্ভাব্য এলাকা পরিদর্শন করেছেন। বাংলাদেশের রামগড় ও ভারতের সাব্রুম স্থলবন্দর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে রামগড় উপজেলা সদরের মহামুনি-দারোগাপাড়া এলাকায় ৪১২ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে। বাংলাদেশের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বাণিজ্যিক সম্পর্ক প্রসারের জন্য চার লেন বিশিষ্ট আন্তর্জাতিক মানের এ ব্রিজটি নির্মাণ করবে ভারত। এতে ব্যয় হবে ২২৮.৬৯ ভারতীয় রূপি।

সেতু এলাকা পরিদর্শনকালে উভয় দেশের উর্ধতন কর্মকর্তা, শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাঠেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই দিনেই ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গার্ড অব অনারে বরণ

নতুন নিষেধাজ্ঞার হুমকিতে তেহরানের ক্ষোভ

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন