,

বিএনপি নেতা সাদাত ৩ দিনের রিমান্ডে

news-image

চার মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রমনা থানা পুলিশ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালের ৮ জানুয়ারি রমনা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় সাদাত আহমেদের সন্ধান পায় ডিবি পুলিশ।ডিবি দক্ষিণের উপ-কমিশনার শহিদুল্লাহ হক জানিয়েছেন, সাদাত আহমেদকে রামপুরা ব্রিজ এলাকায় পাওয়া গেছে। তার সঙ্গে ব্যাগ, লাপটপ, চার্জার, কিছু কাগজপত্র ছিল। তাকে রামপুরা থানায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সাদাত এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য। গত ২২ আগস্ট বিকেলে বনানী ওভারপাসের নিচে নিজ গাড়ি থেকে নামিয়ে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয় সাদাতকে। ওই সময় সাদাতের গাড়িতে তার ছেলেও ছিলেন।

তবে অপহরণকারীরা শুধু সাদাতকেই নিয়ে যায় বলে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল। দীর্ঘদিন তার খোঁজ না থাকায় ক্যান্টনমেন্ট থানায় অপহরণ মামলাও করেছিলেন সাদাতের স্ত্রী।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী