,

দাবাং থ্রি আপাতত স্থগিত, কারণ জানালেন নায়ক নিজেই

news-image

বিনোদন ডেস্ক : চুলবুল পান্ডে চরিত্রে সালমানকে দেখার জন্য ভক্তরাও অধির আগ্রহে আপেক্ষা করছেন। খুব শিগগির শুটিং শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে গেছে এটি। বর্তমানে রেমো ডিসুজা পরিচালিত রেস থ্রি সিনেমার শুটিং করছেন সালমান খান। আগামী বছর ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাবে এটি।

ভক্তদের আশা ছিল ২০১৯ সালের মধ্যেই দাবাং-থ্রি নিয়ে হাজির হবেন সালমান। কিন্তু সম্প্রতি সালমান ঘোষণা দিয়েছেন, আলী আব্বাস জাফর পরিচালিত ভরত সিনেমায় অভিনয় করবেন তিনি। এটি মুক্তি পাবে ২০১৯ সালের ঈদুল ফিতরে। এ কারেণই পিছিয়ে গেছে দাবাং থ্রি।

ভারতীয় মিডিয়ায় তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে রেস থ্রি সিনেমার শুটিং শেষ হবে। কিন্তু তারপরই ভরত সিনেমার শুটিং শুরু করবেন সালমান, যেটি ২০১৯ সালের ঈদুল ফিতরে মুক্তি দেয়ার চিন্তা করা হয়েছে। এর মধ্যে ইউরোপ ও ভারতের বিভিন্ন স্থানে দাবাং ট্যুর করবেন সালমান। এ কারণেই দাবাং-থ্রি সিনেমাটি আপাতত স্থগিত রাখার অনুরোধ করেছেন এ অভিনেতা।

দাবাং থ্রি নিয়ে সালমান খান বলেন, আমি মনে করছি, আগের দুই সিনেমার চেয়ে এবার আরো বড় কিছু দেখতে পাবেন দর্শক। আমরা মার্চে সিনেমাটির শুটিং শুরু করব। এতে আমার সঙ্গে সোনাক্ষী সিনহা থাকবেন এবং মাখনচাদ পান্ডেও ফিরবে। মাখনচাদ পান্ডে ছাড়া চুলবুল পান্ডে অসম্পূর্ণ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের