,

ফল প্রকাশ : জেএসসিতে পাসের হার ৮৩. ১ শতাংশ, জেডিসিতে ৮৬.৮

news-image

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জিডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাসের হার জেএসসিতে ৮৩ দশমিক ১০ শতাংশ এবং জেডিসিতে পাসের হার ৮৬ দশমিক ৮০ শতাংশ।

শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১২টায় গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলে অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

জেএসসি ও জেডিসিতে মোট ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন উত্তীর্ণ হয়েছে। জেএসসিতে মোট ১৭ লাখ ৭ হাজার ২৪ জন ও জেডিসিতে ৩ লাখ ১১ হাজার ২৪৭ জন কৃতকার্য হয়েছে।

দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে জেএসসিতে এক লাখ ৮৪ হাজার ৩৯৭ জন এবং জেডিসিতে সাত হাজার ২৩১ জন জিপিএ পাঁচ পেয়েছে।

গত ১ নভেম্বর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় ১৮ নভেম্বর।

এবার দুই পরীক্ষা মোট পরীক্ষার্থী ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের