,

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ৩ ও ৪ জানুয়ারি

news-image

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী শুনানি ৩ ও ৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার খালেদা জিয়ার উপস্থিতিতে রাজধানীর বকশীবাজারের বিশেষ জজ মো. আখতারুজ্জামানের আদালত এ নির্দেশ দেন।

এর আগে বেলা ১১টা ৩৭ মিনিটে খালেদা জিয়া আদালতে পৌঁছালে যুক্তিতর্ক শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

মাহবুব ছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদ, সানাউল্লাহ মিয়াসহ খালেদা জিয়ার অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে দুর্নীতির এ মামলায় যুক্তিতর্কে অংশ নিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন।

বুধবার চতুর্থ দিনের মতো খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা।

জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাইয়ে রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়।

অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন- খালেদা জিয়া, তার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ

ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ চারজন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী