,

শাহজালালে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে করে দুবাই থেকে আসা দুই ভারতীয় যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৭টায় হযরত শাহজালাল বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৬ ফ্লাইটে করে দুবাই থেকে আসা দুই ভারতীয় যাত্রীকে সন্দেহ হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী তাদের কাছে স্বর্ণের বার থাকার কথা অস্বীকার করে। পরে উত্তরার একটি প্রাইভেট ক্লিনিকে এক্সরে করে হয়। এসময় তাদের শরীরের রেক্টামে ঈশ্বর দাস ১ কেজি ২৯৫ গ্রাম এবং গুরজান শিং ১ কেজি ৩২৫ গ্রাম স্বর্ণের বার লুকিয়ে রাখার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে ১২ পিস (ওজন ২ কেজি ৬২০ গ্রাম) স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩১ লাখ টাকা। এই ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের