সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ওপর নির্ভর করছে একক নির্বাচন করব কি না : এরশাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামীতে তাঁর দল এককভাবে নির্বাচন করবে কি না তা নির্ভর করছে বিএনপির সিদ্ধান্তের ওপর। সোমবার বেলা ১২টার দিকে পটুয়াখালীর কুয়াকাটায় ব্যক্তিগত সফরে এসে এ কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, জাতীয় পার্টির এককভাবে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। বর্তমান সরকার ভালো অবস্থানে রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘রংপুরে একটা এক্সাম্পল হয়েছে, দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এরকম যদি সারা দেশে করতে পারে, ইসির (নির্বাচন কমিশন) নাম লেখা থাকবে ইতিহাসে। তবে করতে পারবে কি না সেটা জানি না। আমরা দোয়া করব।’ তিনি আরো বলেন, ‘ইসি তোমাদের এখানকার মানুষ তো, পটুয়াখালীর মানুষ। সাধারণ মানুষ।’

জাতীয় পার্টির নেতা বলেন, ‘আগামীতে বিএনপির অবস্থা, আওয়ামী লীগের অবস্থা দেখার পরে সিদ্ধান্ত গ্রহণ করব যে, আমরা কীভাবে নির্বাচন করব।’ তিনি আরো বলেন, ‘এককভাবে নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তবে ফাইনাল এখনো হয়নি। ইট ডিপেন্ডস অন বিএনপিস ডিসিশন (এটা বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে)।’

মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনার ব্যাপারে প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, ‘না, না, না। সমস্যাতে সরকার নাই। এখন ভালো অবস্থানে আছে। নির্বাচন সময়মতোই হবে, সংবিধান মোতাবেক হবে অর্থাৎ প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকবে, বুঝছ?’

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা