সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অংশগ্রহণমূলক নির্বাচন চাই : খালেদা জিয়া

news-image

সব দলের অংশগ্রহণে আবারও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে খালেদা জিয়া এ কথা বলেন।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের মানুষ ভোটকেন্দ্রে যাবেন না, গত নির্বাচন তার প্রমাণ।’ তিনি বলেন, ‘দেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয়। সকলের ওপর অত্যাচার নিপীড়ন। ভালো আছে শুধু ক্ষমতাসীনরা, কারণ তারা দেশটাকে নিজস্ব সম্পত্তি মনে করে।’

বিএনপি নেত্রী আরো বলেন, ‘দেশ অনাচারে ভরে গেছে। এই কারণেই বিএনপিকে দুর্বল করতে সব রকমের অত্যাচার চালাচ্ছে। দেশের মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায়। তাই এ অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনতে সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।’

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবীর রিজভী আহমেদ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি, অ্যালবার্ড পি কস্তা, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় হাওলাদার দেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা