,

রসিক নির্বাচন দেখিয়ে দিল দু’দলের জনপ্রিয়তা তলানিতে: বি. চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা কোথায় নেমেছে বুঝতে পারেন? রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে শতকরা ২৪ ভাগ ভোট। বিএনপির আরও করুণ অবস্থা, তারা পেয়েছে শতকরা ১১ ভাগ ভোট। এখন রংপুরের নির্বাচন তো দেখিয়ে দিল এই দুই দলের জনপ্রিয়তা তলানিতে নেমে গেছে, একদম ন্যূনতম পর্যায়ে নেমে গেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ জনতা দল (বিজেডি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বি চৌধুরী বলেন, আমরা যে জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম তা পাইনি। অন্ন, বস্ত্রসহ সব মৌলিক অধিকার, জীবনের নিরাপত্তা একটাও দিতে পারেনি। চাল-ডাল, নুন-পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। চারদিকে সব লুটপাট। জীবনের নিরাপত্তা নেই। গুম-খুন। গুরুত্বপূর্ণ লোকজনসহ ৫৫ জন গুম হয়ে গেল। শিক্ষায় নকলবাজি, প্রশ্ন ফাঁস, প্রাইমারি স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়, ভাবা যায়! কী বিচিত্র দেশ এটা! সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, দুর্নীতি ভয়াবহ, দু’একজন ব্যতিক্রম ছাড়া সরকারি দলের নেতা-কর্মী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী-এদের ঘরে-ঘরে দুর্নীতি।

আলোচনায় সভায় অন্যদের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার (বীর প্রতীক), বিজেডি’র মহাসচিব মাহবুবুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী