,

লিগ্যাল নোটিস হাতে পাইনি: আইনমন্ত্রী

news-image

বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো লিগ্যাল নোটিস প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন,  যতক্ষণ পর্যন্ত হাতে লিগ্যাল নোটিস না পাই, আমাকে এ নিয়ে প্রশ্ন করলে হবে না এবং লিগ্যাল নোটিস নিয়ে আলাপ আলোচনার পরেই জবাব দেওয়া হবে।

 

বৃহস্পতিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে চাইল্ড পার্লামেন্টের ১৫তম অধিবেশন-২০১৭ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনের মাধ্যমে এর জবাব দেওয়া হবে।

কী ধরনের আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনিভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, তাই নেওয়া হবে।

গত ১৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি নোটিস পাঠান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার খালেদা জিয়া তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে এ নোটিস পাঠান।

 

নোটিসে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে এর জবাব না দিলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করবেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী