,

হাইকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

news-image

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালত থেকে হাজিরা দিয়ে ফেরার পথে আজও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় দায়িত্বরত বেশ কয়েকজন সাংবাদিক আহত ও ফটো সাংবাদিকের ক্যামেরা ভাংচুরের শিকার হয়। জানা গেছে, সংঘর্ষের মাঝে পড়ে পূর্ব পশ্চিম নিউজের ফটো সাংবাদিক জীবন আহমেদের ক্যামেরা ভাংচুর করা হয়। হাইকোর্টের সামনে এই ঘটনা ঘটেছে।

টানা তৃতীয় দিনের মতো আজ বৃহস্পতিবার ঢাকার বকশী বাজারের স্থাপিত বিশেষ জজ আদালতে জিয়া অরফারেনজ দুর্নীতির মামলায় যুক্তিতর্কে অংশ নিতে আদালতে হাজির হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

আদালতে হাজিরা শেষে বাসভবনে ফেরার সময় তার গাড়িবহর হাইকোর্টের সামনে আসলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষ হয়। পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে মারে। পুলিশও বিএনপি নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় ইটের আঘাতে কয়েকজন সাংবাদিক ও ফটো সাংবাদিক আহত হয়েছে। তবে সেখান থেকে পুলিশ কাউকে আটক করেনি। পরে পুলিশের বাধায় বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ী বহর তার গুলশানের বাসভবনের উদ্দেশ্যে হাইকোর্ট এলাকা ত্যাগ করে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী