সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে দুপুরে জাউভাত খেলেন খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুপুরে খাবারে জাউভাত খেয়েছেন। আর এ জাউভাত নিজ হাতে রান্না করে আদালতে নিয়ে এসেছিলেন জাতীয়বাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ জজ ড. আখতারুজ্জামার জিয়ার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তি উপস্থাপন শুরু হয় সকাল ১১টা ১৫ মিনিটে। দুপুর ১টা ১০ মিনিটে একঘণ্টার জন্য আদালত বিরতি দেওয়া হয়। বিরতির সময় খালেদা দুপুরের খাবারে জাউভাত খেয়েছেন বলে জানান আফরোজা আব্বাস।

জাগো নিউজকে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া জাউভাত খেতে পছন্দ করেন, তাই আমি নিজ হাতে তার জন্য এ খাবার রান্না করে এনেছি। চিকন চালের নরম করে রান্না করেছি। এর মধ্য সবজি ও চিকেন ছিল।’

বকশীবাজারের বিশেষ আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ১১টা ৫ মিনিটে উপস্থিত হন। এরপর খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন শুরু করেন।

আইনজীবী আব্দুর রেজ্জাক খানের যুক্তি উপস্থাপন শেষ হলে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, খন্দাকার মাহবুব হোসন ও এজে মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা