সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতে খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনে আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান তিনি। এর পর তার পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবীরা।

এর আগে বুধবার একই আদালতে খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়। তবে এদিন যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় আজও পরবর্তী দিন ধার্য করেন আদালত।

খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে আদালতে উপস্থিত হন।

আজ আবদুর রেজ্জাক খানের পর খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

এ ছাড়া আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার আত্মপক্ষ সমর্থনে লিখিত বক্তব্য জমা দেয়া ও এক আসামির সাফাই সাক্ষ্য দেয়ার দিন ধার্য রয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করা হয়।

অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা করে দুদক।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা