,

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালতে মামলা

news-image
বিশেষ প্রতিনিধি : হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ -প্রার্থী শহরের পশ্চিম মেড্ডা এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন আহমেদের আদালতে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদৎ হোসেন শোভন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিদনী ইসলাম, সহ-সম্পাদক ইমন ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাব্বী।

মামলায় বলা হয়েছে, ১৬ ডিসেম্বর সকাল ৯টার দিকে জহিরুল জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে দক্ষিণ মৌড়াইল এলাকার ফারুকী পার্কের স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা জানাতে যান। সেখানে থাকা জেলা ও কলেজ শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী জহিরুলের ওপর হামলা চালান। এসময় জহিরুলকে রক্ষা করতে জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এগিয়ে এলে তারা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর আহত ছাত্রলীগ কর্মী জহিরুলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বাদী পক্ষের আইনজীবী মো. শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুতবিচার আইন ২০০২ এর ৪/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। আদালত পরে এ বিষয়ে আদেশ দেবেন বলে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী