,

খালেদা জিয়ার পক্ষে আংশিক যুক্তিতর্ক, আরো শুনানি বৃহস্পতিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আংশিক যুক্তিতর্ক শেষে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মূলতবি করা হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে বক্সীবাজারের বিশেষ আদালতে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান শুনানি শুরু করেন।

শুনানি শুরুর মিনিট দশেক আগে আদালতে পৌছান খালেদা জিয়া। এ মামলায় খালেদা জিয়ার নামে যে চার্জ গঠন করা হয়েছে তা বিধিসম্মত হয়নি মর্মে শুনানি করেন রেজ্জাক খান।

আগের দিন মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শুনানিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল তার যুক্তিতর্কে খালেদার জিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা জামিনে আছেন। বর্তমানে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামানের আদালতে বিচারিক এ মামলার কার্যক্রম চলছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী