সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একই উড়োজাহাজে সৈয়দপুরে গেলেন এরশাদ-ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : একই উড়োজাহাজে চড়ে ঢাকা থেকে সৈয়দপুরে গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাছাকাছি আসনে বসেছিলেন তাঁরা। একে অন্যের সঙ্গে করেছেন কুশল বিনিময়।

আজ সোমবার সকালে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজে চড়ে তাঁরা যাত্রা করেন।

প্রথমে বিএনপি নেতা মির্জা ফখরুল উঠে যান এরশাদের কাছে। জানতে চান এরশাদ কেমন আছেন? কুশল বিনিময় হয় দুজনের মধ্যে। তাঁদের মধ্যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলাপ চলে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান তাঁদের একসঙ্গে যাত্রার বিষয়টি জানান।

রংপুর সিটি নির্বাচনের প্রচারে যাচ্ছেন মির্জা ফখরুল। আর এরশাদ যাচ্ছেন ব্যক্তিগত কাজে। সৈয়দপুর বিমানবন্দর থেকে দুজন রংপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি নেতা ফখরুল ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদের মধ্যে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কোনো আলোচনা দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা