বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আজ

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এবং দলের সিনিয়র নেতৃবৃন্দসহ সারা দেশে সকল পর্যায়ের নেতাকর্মীদের মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে আজ সোমবার সারাদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সূত্র: কালের কণ্ঠ