,

রাজশাহী কলেজে মানব মানচিত্র

news-image

পাপন সরকার শুভ্র,রাজশাহী : মহান বিজয় দিবস উপলক্ষে মানব মানচিত্র তৈরি করেছে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০টায় রাজশাহী কলেজ
মাঠে মানব মানচিত্রের ডিসপ্লে করে তারা। এতে অংশ নেন কলেজের দেড় হাজার
শিক্ষার্থী।

রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. হবিবুর
রহমান বলেন, রাজশাহী কলেজ মাঠে মানব
মানচিত্রের ডিসপ্লে করেছে শিক্ষার্থীরা
এটা অনেক আনন্দের। রাজশাহী কলেজ
সৃজনশীলতার প্রতীক। শিক্ষার্থীরা নিজেই
এসে বলে, তারা শহীদ মিনার তৈরি করবে। গত
বছরের আগের বছরে মানব পতাকা ও গত বছর
মানব শহীদ মিনার তৈরি করা করা হয়।

রাজশাহী কলেজের কয়েকজন শিক্ষার্থী
সোহানুর রহমান, মাহফুজসহ আরও অনেকে বলেন, আমরা গত ১০
থেকে ১৫ দিন ধরে পরিকল্পনা করছিলাম। এর
আগে মানব শহিদ মিনার ও মানব পতাকা করেছিল।
এবার আমরা মানব মানচিত্র তৈরি করলাম।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে কলেজে
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী একুশের
গান পরিবেশন করেন।

অপরদিকে, রাজশাহী কলেজ শহীদ মিনারে
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক
মেয়র, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এএইচএম
খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে দলের
নেতকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ
সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ
ডাবলু সরকারসহ দলের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি