,

নেইমারবিহীন পিএসজির জয়

news-image

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত ফর্মে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে আনার প্রতিশোধটা খুব ভালোভাবেই নিল উনাই এমেরির দল। কদিন আগে যেই স্ত্রাসবুরের বিপক্ষে হেরেছিল পিএসজি, সেই দলকেই গুঁড়িয়ে দিয়ে ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠলো নেইমারকে ছাড়া খেলতে নামা টানা চারবারের চ্যাম্পিয়নরা।

বুধবার রাতে দারুণ এই জয়ে লিগ কাপের শেষ আটে ওঠে পিএসজি। প্রতিপক্ষের মাঠে শেষ ষোলোর ম্যাচটি ৪-২ গোলে জিতেছে এমেরির দল।

ম্যাচের প্রথম দিকেই এগিয়ে যায় পিএসজি। ম্যাচের দ্বাদশ মিনিটে বাঁ-দিক থেকে আনহেল দি মারিয়ার ক্রস ডিফেন্ডার ইওয়ানের পায়ে লেগে গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ায়। এরপর ২৫তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া।

হাভিয়ের পাস্তোরের ডি-বক্সে বাড়ানো বল এগিয়ে ধরতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন গোলরক্ষক। সেই সুযোগে আলগা বল ধরে ফাঁকা জালে পাঠিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

পরে ম্যাচের ৩৬তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে কোনাকুনি শটে ব্যবধান কমান ফরাসি মিডফিল্ডার জেরেমি।

এর আগে মৌসুমের শুরু থেকে টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার পর গত সপ্তাহে লিগে এই মাঠেই ২-১ গোলে হেরে বসে পিএসজি।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর