,

শান্তিনগরে বাধার সম্মুখীন হেফাজতের মিছিল

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি অনুযায়ী হেফাজতের মিছিল শান্তিনগরে এলাকায় আটকে দিয়েছে পুলিশ।।

হেফাজতের নেতাকর্মীরা আজ ১২টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যেতে থাকেন। মিছিলটি পল্টন, কাকরাইল হয়ে শাান্তিনগর এলাকায় এলে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয় পুলিশ।

হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোছাইন কাসেমীর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল পরে পুলিশের সহায়তায় স্মারকলিপি প্রদানের জন্য মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে রওনা দেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মাওলানা মাহফুজুল হক, মাওলানা আহমদ আব্দুল কাদের, মাওলানা আজীজুল হক ইসলামাবাদী ও মাওলানা ফজলুল করীম কাসেমী।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল থেকেই বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত হতে থাকেন হেফাজতের কর্মীরা। সেখান থেকে একসঙ্গে পায়ে হেঁটে রওনা দেন তারা।

এর আগে, শুক্রবার হেফাজতের ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী মার্কিন দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন।

হেফাজতের ঢাকা মহানগর কমিটির যুগ্ম-মহাসচিব মাওলানা ফজলুল করীম কাসেমী জানান, ঢাকার বিভিন্ন মাদরাসায় হেফাজতের প্রতিনিধিদল দূতাবাস ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা ও গণসংযোগের কাজ করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের