,

রাজধানীর মগবাজার ফ্লাইওভারে বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার ফ্লাইওভারের উপরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় বলেন, বাসটি ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামছিলো। হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাথমিকভাবে বাসের নাম ও নাম্বার জানাতে পারেননি তিনি।

আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে বাসের ভেতরের আসনসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে। রংচটেছে বাইরের দিকেও। আগুনের ঘটনায় ফ্লাইওভারের উপর যান চলাচল বিঘ্নিত হয়ে জটের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের