,

সাগরে ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার

news-image

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় নিখোঁজ বরগুনার তালতলী উপজেলার চার জেলের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে তালতলীর নিদ্রা সকিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে লাল দিয়ারচরসংলগ্ন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় তাদের লাশ পাওয়া যায়।

বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫), শাহিন মিয়া (৪০) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরণের (৩৩) লাশ পাওয়া গেছে। এখনো সন্ধান পাওয়া যায়নি তাদের সঙ্গে নিখোঁজ আলী হোসেনের (৩৪)।

গত ৭ ডিসেম্বর ওই চার জেলে উপজেলার বড় আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামের মাছধরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। বৈরী আবহাওয়ার কারণে সেদিনই তারা ফিরে আসছিলেন। পথে ঢেউয়ের আঘাতে ট্রলারডুবির ঘটনা ঘটলে নিখোঁজ হন তারা।

তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সরোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নিখোঁজ জেলে পরিবারগুলোর সঙ্গে দেখা করেন জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের