,

সারা পৃথিবীতে খোঁজ নিয়েছি, অস্তিত্বই নেই : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা পৃথিবীতে তাঁরা খোঁজ নিয়ে দেখেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবারের নামে বিদেশে যে সম্পদের কথা বলা হচ্ছে, সেই ধরনের সম্পদের কোনো অস্তিত্বই নেই।

আজ সোমবার সকালে হাইকোর্ট মাজার এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে কম্বল বিতরণ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এ কথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এই কম্বল বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের কোনো কিছুর কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির (সম্পদ) কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই।’ তাঁর দাবি, সরকার জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার করছে। তিনি সরকারকে তার বক্তব্যের বিপরীতে তথ্য উপস্থাপন ও অভিযোগ প্রমাণের আহ্বান জানান।

কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহসভাপতি শামসুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী