,

বুধবার সারাদেশে বিএনপির প্রতিবাদ কর্মসূচি

news-image

গ্যাস-বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে ‘প্রতিবাদ কর্মসূচি’ পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী বুধবার এ কর্মসূচি পালিত হবে।

রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। তিনি বলেন, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, সিটি করপোরেশনসহ পৌরসভার হোল্ডিং ট্যাক্স ও গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ১৩ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগরে বিএনপি প্রতিবাদ কর্মসূচি পালন করবে।

তবে রংপুর সিটি করপোরেশনের নির্বাচনী এলাকা প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে রুহুল কবির এ সময় বলেন, আপনি এতো বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন? আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারী হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনের পকেট।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, মাহবুবে রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী