,

ইয়াবা ট্যাবলেটসহ রাজশাহীতে দম্পতি আটক

পাপন সরকার শুভ্র,রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় যাত্রীবাহী
বাসে অভিযান চালিয়ে ১১০০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক দম্পতিকে আটক করেছেন
র্যাব-৫ এর সদস্যরা। আজ রবিবার ভোর রাতে ঢাকা- রাজশাহী রাজশাহীর পুঠিয়ায়
উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১০০পিস ইয়াবা ট্যাবলেট আটক করে
র্যাব।
আজ রবিবার ভোর রাতে ঢাকা রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরীর
তালাইমারী এলাকার মনজুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী
মাহমুদা আক্তার মিম (১৯)।
এসময় তাদের কাছ থেকে ১১০০পিস
ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এব্যপারে
র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করেছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সায়েদুর রহমান ভূইয়া জানান, আটক
দম্পতি চট্টগ্রাম থেকে একটি যাত্রীবাহীবাসে করে রাজশাহীতে আসছিলেন। গোপন
সংবাদের ভিত্তিতে তাদের লাগেজে তল্লাশি চালিয়ে লাগেজের হাতলের ভেতর অভিনব
কায়দায় রাখা ১১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে সন্ধায় তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। আগামীকাল এই
দম্পতিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের