,

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় ইইউ

news-image

একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমুলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। একটি গণতান্ত্রিক নির্বাচনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আগামীতে এমন একটি নির্বাচন চায় তারা।

১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে সামনে রেখে এক বিবৃতিতে এই অবস্থান জানিয়েছে ইইউ। বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় বাংলাদেশকে তার পদক্ষেপ অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে রোহিঙ্গাদের অধিকার রক্ষার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে তারা। বর্তমানে ২৮ টি সদস্য রাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক সংগঠন ইউরোপীয়ান ইউনিয়ন।

ইইউ-এর বিবৃতিতে বলা হয়েছে, তারা দৃঢ়ভাবে মনে করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এজন্য নির্ধারিত সময়ের মধ্যে গণতান্ত্রিক নির্বাচনের আন্তর্জাতিক মান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত জরুুর।

বিবৃতিতে জাতি-ধর্ম-বয়স-লিঙ্গ-পরিচয়-সামাজিক অবস্থানের ঊর্ধ্বে উঠে সবার জন্য মানবাধিকারের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে। এই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর সুরক্ষার প্রশ্নে নিজেদের সোচ্চার অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

সূত্র: ইউএনবি

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী