,

জেরুজালেম ইস্যু: জাতিসংঘকে দুষল যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার জন্য জাতিসংঘকে অভিযুক্ত করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। একইসঙ্গে তিনি সংস্থাটি ইসরায়েলের প্রতি শত্রুতা পোষণ করে বলেও উল্লেখ করেন।

বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার পর উদ্ভুত পরিস্থিতিতে গত শুক্রবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

ভেঠকে নিক্কি হ্যালি বলেন, ‘জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত সুস্পষ্ট। দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু জাতিসংঘ পক্ষপাতিত্ব করছে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। শুক্রবার গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গোটা ফিলিস্তিন জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পশ্চিম তীরের পরিস্থিতি খুবই উদ্বেগ জনক৷ জেরুজালেমের রাস্তায় রাস্তায় চলছে বিক্ষোভ৷

পবিত্র জেরুজালেম নগরীকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে শুক্রবার মূলত তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।

এমনকি দেশটির মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য ও ফ্রান্সও ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে। কার্যত পুরো বৈঠকে যুক্তরাষ্ট্র অনেকটা কোণঠাসা হয়ে পড়ে।

জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্রের এমন অবস্থান পুরো মধ্যপ্রাচ্যের জন্যেই আরও ভয়ানক পরিণতি নিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি