,

‘বিশ্বশান্তির পক্ষে ইসলাম ধর্ম বড়ই বিপজ্জনক’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যত নষ্টের গোড়া ইসলাম ধর্মই। ওই ধর্মের মূলোচ্ছেদ না হলে বিশ্বে সন্ত্রাসবাদকে শেষ করা যাবে না। কোনো হিন্দু ধর্মগুরু নন। কথাটা বলেছেন ভারতের কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনন্ত কুমার।

তাকে প্রকাশ্যে বলতে দেখা গেছে, পৃথিবীতে যতদিন ইসলাম ধর্ম থাকবে, থাকবে সন্ত্রাসবাদও। ইসলাম ধর্মের মূলোচ্ছেদ না করা গেলে সন্ত্রাসবাদকে উৎপাটন করা যাবে না। কথাগুলো যে মুখ ফসকে বেরিয়ে যায়নি কর্নাটকের বিজেপি নেতা অনন্তকুমারের, তাও স্পষ্ট ভিডিও ফুটেজে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, সুযোগ পেলে আমি যা বলছি, ঠিক সেটাই লিখুক মিডিয়া। যা বলছি, ঠিক সেটাই দেখানো হোক টেলিভিশনে। বিশ্বশান্তির পক্ষে ইসলাম ধর্ম বড়ই বিপজ্জনক। একটা বোমা। ইসলাম ধর্ম থাকলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না।

গত বছরের ওই ভিডিওটি তার টুইটারে অভিনেতা প্রকাশ রাজ শেয়ার করার পরপরই সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এনডিটিভি।

https://www.ndtv.com/video/news/news/can-t-end-terror-till-we-uproot-islam-said-minister-old-video-surfaces-474057

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি