,

বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি দেওয়ার পর, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ঘোষণার প্রতিবাদে এমনকি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পূর্ব নির্ধারিত সাক্ষাৎও বাতিল করে দে‌ওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ প্রেক্ষাপটে বৈঠক বাতিল না করতে ফিলিস্তিনকে সতর্ক করে দিয়েছে হোয়াইট হাউজ।

ওদিকে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার পর চারদিকে নিন্দার ঝড় উঠেছে। এরই মধ্যে গাজা ও পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সংঘর্ষ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩১ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

ফিলিস্তিনে লোকজন প্রতিবাদে রাস্তায় নেমে এলে পশ্চিম তীরে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে ইসরায়েল। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দেয় এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। বিবিসি বাংলা

এদিকে, এসব ঘটনার মধ্যেই ফিলিস্তিনকে হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। এই মাসের শেষের দিকে ওই অঞ্চলে এক সফরে যাবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

কিন্তু সেই সময় তাকে ‘স্বাগত জানানো হবে না’ বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের একজন কর্মকর্তা জিব্রি রাজৌব। কিন্তু নির্ধারিত বৈঠক ফিলিস্তিন যাতে বাতিল না করে সেই মর্মে আগেই হুঁশিয়ারি দিয়ে হোয়াইট হাউস বলেছে, এ ধরণের সিদ্ধান্ত বরং আরো উল্টো ফল বয়ে আনবে।

বিতর্কিত নগরী জেরুজালেমকে বুধবার ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তরের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার ওই ঘোষণার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিসহ পৃথিবীর বিভিন্ন দেশ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি