সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুগল’ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রদর্শন করছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘গুগল’ জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে প্রদর্শন করছে। এছাড়া রাশিয়াভিত্তিক আরেক সার্চ ইঞ্জিন ‘ইয়ানডেক্স’ও একই রকম তথ্য দেখাচ্ছে।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর বৃহস্পতিবার থেকে এই দুই সার্চ ইঞ্জিনে জেরুজালেমকে রাজধানী হিসেবে দেখাচ্ছে।

দুই সার্চ ইঞ্জিনে এ তথ্য দেখানোর পর পরই মধ্যপ্রাচ্যে সামাজিকমাধ্যমে বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। সামাজিকমাধ্যম ব্যবহারকারীরা গুগলের এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য ক্যাম্পেইন শুরু করেছে। সামাজিকমাধ্যমে অনেকে ‘চেঞ্জ ডট অর্গ’-এ ‘রিজেক্ট গুগল’স রিকগনিশন অব জেরুজালেম অ্যাজ ইসরাইল’স ক্যাপিটাল’ শীর্ষক ক্যাম্পেইন শুরু করেছে।

ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে রাজধানী স্বীকৃতির পর তুর্কি, ইরান, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ এর বিরোধিতা করে আসছে।

১৯৯৫ সালেই মার্কিন কংগ্রেস অনুমোদিত এক আইনে ইসরায়েলের মার্কিন দূতাবাস তেলআবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করার নির্দেশ দেয়া হয়। তবে সাবেক সব প্রেসিডেন্টই ক্ষমতায় থাকাকালীন ওই প্রক্রিয়া বিলম্বিত করার জন্য স্বাক্ষর করেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একই পথে হেঁটেছিলেন ট্রাম্পও। তবে এবার বেঁকে বসেছেন তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলে মার্কিন দূতাবাস স্থানান্তর বিলম্বের জন্য প্রেসিডেন্টের স্বাক্ষরের শেষ দিন। আর এ দিন স্বাক্ষর করবেন না বলে জানিয়েছেন ট্রাম্প।

১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক আইনানুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা