,

শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া দেবে বিএনপি

news-image

বিএনপি, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ প্রতিক্রিয়া জানাবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান একথা জানিয়েছেন।

তারা বলেন, ‘বৃহস্পতিবার গণভবনে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গুলশানে সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। সেখানে মহাসচিব দলের বক্তব্য তুলে ধরবেন।’

এর আগে বৃহস্পতিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কম্বোডিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন।

সেখানে তিনি বলেন, ‘বিএনপিকে নাকে খত দিয়ে আগামী নির্বাচনে আসতে হবে।’ এছাড়া খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নাকে খত দিয়ে নির্বাচন করার প্রশ্নই আসে না। নির্বাচনে যাওয়া না যাওয়া একটি রাজনৈতিক দলের অধিকার, এটি কারো পৈত্রিক সম্পত্তি নয়।’

 

পরিবর্তন ডটকম

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী