,

পশ্চিম তীরে বিক্ষোভ ঠেকাতে ইসরায়েলের সেনা মোতায়েন

news-image

ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভ ঠেকাতে ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে। বৃস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের তথ্য জানানো হয়েছে।

পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি এবং তেল আবিব থেকে দেশটির দূতাবাস সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার ঘোষণার পর ফিলিস্তিনিদের বিক্ষোভ ঠেকাতে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুনভাবে আরও সেনা মোতায়েন করা হবে এবং কিছু সেনা অপেক্ষমান অবস্থায় রাখা হয়েছে। যে কোনো প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে নতুনভাবে ইন্তিফাদা বা অভ্যুত্থানের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের ঘোষণার পর এ ধরনের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতা ইসমাইল হানিয়েহ।

ট্রাম্পের ঘোষণায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বনেতারা। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের পরম বন্ধু সৌদি আরবও ট্রাম্পের নিন্দা জানিয়েছেন। এছাড়া জাতিসংঘসহ ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের সমালোচনা করেছে।

সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি