,

ট্রাম্পের ঘোষণা : জেরুজালেম ইসরায়েলের রাজধানী

news-image

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১ টা ৭ মিনিটে হোয়াইট হাউজে এই ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকের এই ঘোষণা ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দের অবসানের জন্যে নতুন এক পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘জেরুজালেমের ওপর অধিকার পরিত্যাগের ঘোষণার ২ দশক পরও আমরা এই দুই দেশের মধ্যে শান্তি আনতে ব্যর্থ হয়েছি। এই জন্যেই অনুরূপ পদক্ষেপ গ্রহণ করে আশাবাদী হওয়া হচ্ছে নিতান্ত বোকামি। এই জন্যেই আমি জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সকল সাবেক প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা থেকে বিরত থেকেছেন। সত্যিকার অর্থে বলতে গেলে আমরা ইসরায়েলের কোন রাজধানীই নেই হিসেবে বিবেচনা করেছি। তবে আজকে আমরা এটা মানতে চলেছি যে জেরুজালেমই ইসরায়েলের রাজধানী। এটিই এই সময়ে আমাদের করনীয় ছিল। কিছু তো একটা করার দরকার ছিল।‘

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখনও দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করছে। এব্যাপারে ট্রাম্প বলেন, ‘এই দুই পক্ষের একত্রিত সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে।‘
ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বের সকল দেশকে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এই দুই দেশের মধ্যে শান্তি আনার জন্যে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ কেননা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানানো ছাড়া শান্তি আনা সম্ভব নয়। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে সমর্থন করি এবং ইসরায়েল এবং এর প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তি রক্ষার্থে প্রতিনিয়ত কাজ করে যাব যতক্ষণ না পর্যন্ত এই বহুআকাক্সিক্ষত শান্তি আনা যায়।‘

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চলতি সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে মধ্যপ্রাচ্যে পাঠাবেন ট্রাম্প। সূত্র : ইন্ডিপেনডেন্ট এবং সিএনএন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি