,

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘হত্যার পরিকল্পনা নস্যাৎ’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পরিকল্পনা ছিলো, অত্যাধুনিক বিস্ফোরক দিয়ে প্রথমে লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বিস্ফোরণ ঘটানো হবে। এরপর বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে প্রধানমন্ত্রী থেরেজা মে’র ওপর হামলা ও তাকে হত্যা করা হবে। সম্প্রতি থেরেজা মে’কে হত্যার এমন একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে যুক্তরাজ্যের পুলিশ, দাবি স্কাই নিউজের।

মঙ্গলবার একটি সূত্রের বরাত দিয়ে স্কাই নিউজ এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। সন্ত্রাস দমন আইনে নাইমুর জাকারিয়া রহমান (২০) ও মোহাম্মদ আকিব রহমান (২১) নামের দুই যুবককে আটক করা হয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। গত ২৮ নভেম্বর তাদের আটক করে কাউন্টার টেররিজম ইউনিট। নাইমুরের বাসা উত্তর লন্ডনে এবং আকিব থাকতেন দক্ষিণ-পূর্ব বার্মিংহামে।

স্কাই নিউজ জানায়, আটক নাইমুর ও আকিব ডাউনিং স্ট্রিটে হামলা ও ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যা পরিকল্পনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার মঙ্গলবার এ পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছেন। আটক দুই যুবককে বুধবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি। তবে মঙ্গলবার সকালে থেরেজা মে’র মুখপাত্র জানান, গত এক বছরে সন্ত্রাসী হামলার অন্তত ৯টি ষড়যন্ত্র নস্যাৎ করেছে ব্রিটেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। গত মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক সন্ত্রাসী পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও ছুরিকাঘাতে পাঁচজনকে হত্যা করে। এরপর মে মাসে ম্যানচেস্টার আরেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়। আর জুনে লন্ডন ব্রিজ এলাকায় সন্ত্রাসীদের গাড়ি ও ছুরি হামলায় নিহত হন ১১ জন। সূত্র: রয়টার্স।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি