,

মেয়েকে খুন করে ওয়াশিং মেশিনে ঢুকাল মা

news-image

অনলাইন ডেস্ক : কন্যাসন্তানদের সুরক্ষিত রাখতে ভারতে সম্প্রতি ‘বেটি বচাও, বেটি পড়াও’ প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবুও দেশটিতে এখনও ছেলে সন্তান না হওয়ায় নারীদের কপালে জোটে লাঞ্ছনা। এমনকী ফেলে দেওয়া হয় সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যাসন্তানকেও। কিন্তু ছেলে না হওয়ায় কোনও নারী নিজেই তার মেয়েকে মেরে ফেলেছে, এমন ঘটনার কথা শোনা যায় না।

সম্প্রতি ভারতের গাজিয়াবাদে ঘটেছে সেরকমই একটি ঘটনা। যেখানে ছেলে হয়নি বলে নিজের তিনমাসের কন্যাসন্তানকে মেরে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখল মা। ঘটনাটির কথা প্রকাশ্যে আসার পরই ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গেছে, সম্প্রতি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের পাটলা শহরের বাসিন্দা আরতি রবিবার অভিযোগ করেন যে, তার মেয়েকে অপহরণ করা হয়েছে। কিন্তু সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করার পরই বেরিয়ে আসে আসল সত্যিটা।

জানা যায়, নিজেই মেয়েকে হত্যা করে সে। কিন্তু কেন এই ঘৃণ্য অপরাধ করেছে সে? উত্তরে সে পুলিশকে বলে, ছেলের বদলে মেয়ে হওয়ায় কিছুতেই তা মেনে নিতে পারেনি ।

তাই ওইদিন তিন মাসের মেয়েকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে ওই নারী।
যদিও পরিবারের লোকজনের দাবি, তারা কখনই ওই নারীকে পুত্রসন্তানের জন্য জোর করেননি। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক