বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিলে সম্পর্ক ছিন্ন করা হবে : ওআইসি

news-image

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে আন্তর্জাতিক ইসলামি সংস্থা ওআইসি। ওআইসির সদস্যভুক্ত ৫৭টি দেশের অংশগ্রহণে একটি জরুরি সম্মেলনে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ওআইসি জানিয়েছে।

মঙ্গলবার ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যদি কোনো দেশ নিজেদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করে বা অথবা জেরুজালেমকে ঈসরায়েলের রাজধানী ঘোষণা হিসেবে স্বীকৃতি দেয় তাহলে ওআইসির প্রতিটি সদস্যভুক্ত দেশই এ সম্পর্ক ছিন্নের উদ্যোগ নিবে।

আজ বুধবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এ সংবাদ দেওয়ার পর আবারও সরব হয়ে উঠেছে মুসলিমবিশ্ব। এদিকে ট্রাম্প সত্যিই কী সিদ্ধান্ত নেন তা জানার জন্য সংবাদ মাধ্যম এখন আকড়ে ধরছে কুশনারকে। কুশনার সোমবার জানিয়েছেন, যখন চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন তখন তিনি নিজেই জানাবেন। কী হবে আমরা কেউ জানি না।

উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। পরে ১৯৮০ সালে তারা পূর্ব জেরুজালেমকে অধিগ্রহণ করে নেয় এবং ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করে। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ওই অঞ্চলকে দখলকৃত হিসেবেই বিবেচনা করা হয়। সূত্র : ডননিউজ উর্দু