সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন করবেন অপু বিশ্বাস

news-image

ঢাকাই চলচ্চিত্রের জুটি শাকিব-অপুর বিয়ের খবর প্রকাশের আট মাসের মাথায় বিচ্ছেদ ঘটতে যাচ্ছে। বিচ্ছেদের বিষয়টি দুজনের পক্ষে থেকেই বক্তব্য পাল্টা বক্তব্য সংবাদমাধ্যমে উঠে এসেছে। তবে বিয়ে ও বিচ্ছেদ নিয়ে সংবাদকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন অপু বিশ্বাস।

শাকিব খানের পাঠানো ডিভোর্স নোটিশ এখনো হাতে পাননি অপু বিশ্বাস। তিনি আজ মঙ্গলবার দুপুরে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘ডিভোর্স নোটিশটি পাবার পরে আমি একজন আইনজীবির পরামর্শ নিয়ে একটি সংবাদ সম্মেলন করব। সেখানে সাংবাদিকদের নিজের কিছু কথা জানাতে চাই।’

তবে কবে তিনি সংবাদ সম্মেলন করবেন এই বিষয়ে স্পষ্ট কিছু বলেননি।

শাকিব-অপুর বিয়ের কাবিনে দেনমোহর বাবদ শুধু ৭ লাখ টাকা উল্লেখ থাকলেও অপু বলেন, ‘আমাদের বিয়ের কাবিননামায় টাকার অংক (দেনমোহর বাবদ) উল্লেখ আছে ১ কোটি ৭ লাখ। এটাকে কেউ যেন বিভ্রান্ত না করে।’

সবশেষে অপু বলেন, ‘শাকিব এভাবে ডিভোর্স নোটিশ বাসাতে পাঠিয়ে জলঘোলা না করে নিজে সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলে সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দিতে পারত।’

প্রসঙ্গত, শাকিব খানের পক্ষে আইনজীবী শেখ সিরাজুল ইসলামের অফিস থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র কার্যালয়, অপু বিশ্বাসের ঢাকার নিকেতনের বাসা এবং বগুড়ার ঠিকানায় ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে।

তবে এই ডিভোর্স কার্যকর হবে নোটিশ পাঠানোর তারিখ থেকে তিন মাস পর।

প্রসঙ্গত, অপু বিশ্বাস জানিয়েছিলেন ২০০৮ সালের ১৮ এপ্রিল পারিবারিকভাবে শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে। বিয়ের সময় নিজের নাম পাল্টে তিনি অপু ইসলাম রাখেন। কিন্তু শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের কথা ভেবে বিয়ের কথা গোপন রাখেন তারা। তবে চলতি বছরের ১০ এপ্রিলে হঠাৎ করেই নিজের বিয়ে ও একটি সন্তান থাকার কথা জানান অপু।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা