,

ব্যানার-ফেস্টুন না সরানোয় জরিমানা গুনল গাজীপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠান

news-image

গাজীপুর প্রতিনিধি : গণবিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টা পরও ব্যানার-ফেস্টুন না সরানোয় গাজীপুর সিটি করপোরেশনের চার শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কুদরত-এ-খোদা জানান, সোমবার জেলা শহরের হাড়িনাল, জেলা প্রশাসকের কাযালয়, দক্ষিণ ছায়াবীথি, রেলস্টেশন ও চান্দনা চৌরাস্তা এলাকায় অবৈধ ব্যানার-ফেস্টুনের বিরুদ্ধে অভিযান চালানো হয়।

“এ সময় অবৈধভাবে লাগানো ব্যানার-ফেস্টুন জেলা প্রশাসকের বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার মধ্যেও না সরানোর অভিযোগ আনা হয় চার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরে তাদের ৫৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।”

এর মধ্যে চান্দনা চৌরাস্তার শাহীন স্কুলকে ১০ হাজার, অগ্রণী মডেল স্কুল অ্যান্ড কলেজকে ১৫ হাজার, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে ১৫ হাজার ও জ্ঞানবিকাশ কোচিং সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান কুদরত-এ-খোদা।

তিনি বলেন, নগরীর সৌন্দর্য নষ্ট করে লাগানো বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার-ফেস্টুন গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার মধ্যে অপাসারণের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন জেলা প্রশাসক মুহাম্মদ দেওয়ান হুমায়ূন কবীর।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর