,

সাত পাকে বাঁধা পড়লেন পাওলি-অর্জুন (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম ও তরুণ ব্যবসায়ী অর্জুন দেবের বিয়ের মধ্যদিয়ে সাত পাকে বাঁধা পড়েছেন। সোমবার সন্ধ্যার পর কলকাতার তাজ বেঙ্গল হোটেলে দু’জনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এ বিয়ে উপলক্ষে তাজ হোটেলে বসে চাঁদের হাট। অনেক তারকা এসে এই নব দম্পতিকে আশীর্বাদ করে যান। বিয়ের সাজে পাওলিকে সাজিয়ে তুলেছেন অনিরুদ্ধ চাকলাদার। সাজে-গয়নায় আর জীবনের পরম মুহূর্তের আনন্দে ঝলমলে অভিনেত্রী।

এর আগে লেক গার্ডেনের বাসায় পাওলির মেহেদি অনুষ্ঠানে খোশমেজাজে দেখা যায় পাওলি দামকে। গানের সুরে নাচতেও দেখা গিয়েছিল তাকে। ঠিক করেই রেখেছিলেন ট্র্যাডিশনাল সাজে সাজবেন। লাল বেনারসি, পুরনো দিনের গয়নায় একেবারে যেন লক্ষ্মী ঠাকরুণ।

পাওলির দীর্ঘদিনের প্রেমিক গুয়াহাটির ব্যবসায়ী তরুণ অর্জুন দেবই পাওলির বর। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর পাওলি-অর্জন এই সাত পাকে বাঁধা পড়লেন।

এর আগে পাওলি জানিয়েছিলেন, অর্জুনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় ইতালিতে। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব, তার প্রেম। সর্বোপরি ভালোবাসার মানুষকে বিয়ে করছেন তিনি।

মনের মানুষ’ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে বাংলাদেশি দর্শকদের নজর কাড়েন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। তারপর বেশি কিছু ছবিতে অভিনয় করেন তিনি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বাংলাদেশের ‘সত্তা’ ছবিতে অভিনয় করেছেন পাওলি। তার নায়ক ছিলেন শাকিব খান। গত ৭ এপ্রিল ছবিটি সারাদেশে মুক্তি পায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের